September 23, 2026, 1:09 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার উন্নয়নে স্থায়ী কমিশন গঠনের দাবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শিক্ষার উন্নয়নে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তারা বলেছেন, স্বাধীনতার পর থেকেই শিক্ষাকে অবজ্ঞা করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার ধারাবাহিকতা এখনও রয়েছে।

আজ ১৮ অক্টোবর শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষা ব্যবস্থা ও সংস্কার কোন পথে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন,  বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। যেখানে পাশের দেশ শিক্ষার হাব তৈরি করেছে, সেখানে আমাদের ছেলে-মেয়েরা পড়তে যাচ্ছে। এতে করে দেশের ফরেন কারেন্সিও নষ্ট হচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে বিভিন্ন কমিশন গঠন হলেও কোনো শিক্ষা কমিশন গঠন হয়নি, যা দুঃখজনক। অথচ আমরা একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন আশা করেছিলাম। স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কয়েকবার শিক্ষা কমিশন গঠন করা হলেও তা যথাযথ সুফল বয়ে আনতে পারেনি। আমরা চাই এই দফায় একটি শিক্ষা কমিশন গঠন হবে যারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে শিক্ষা সংস্কারে কাজ করবে।

সাবেক প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষাখাতকে ঢেলে সাজানোর মতো শিক্ষক রয়েছে কিন্তু সেই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। তিনি বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের বাজেট তৈরি করে ইউজিসিতে পাঠানো হয়, সে বাজেট সরকারের কাছে পাঠানো হয়। তারপর সরকার সে বাজেটটা বিশ্ববিদ্যালয়ে পাঠায়।

বক্তারা বলেন, বারবার শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হয়েছে। গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page