August 13, 2026, 4:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য আমরা ভাঙবো। এজন্য স্থায়ী সমাধান হিসেবে আজকের কার্যক্রম (ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয়) উদ্বোধন করছি। এই ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে। সিন্ডিকেটের দৌরাত্ম্য তারা আর চালাতেই পারবে না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর কাওরানবাজারে টিসিবি কার্যালয়ের সামনে ফসল ডটকম আয়োজিত ‘ন্যায্যমূল্যে অত্যাবশকীয় কৃষিজাত দ্রব্যাদি বিক্রয় কার্যক্রম’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাজার সিন্ডিকেট আজকের না, এটি বাংলাদেশের জন্মলগ্ন থেকে সমস্যা। আমি জানি না পৃথিবীর কোনো দেশে এত মধ্যস্বত্বভোগী আছে কিনা এবং তারা প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে।

আসিফ মাহমুদ বলেন, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য কাজ করে যাচ্ছি। গতকাল ডিমের দাম কিছুটা কমাতে সক্ষম হয়েছি। আরও কমানোর চেষ্টা করছি। আমাদের ভোক্তাদের যাতে সিন্ডিকেটের বাজারের ওপর নির্ভর করতে না হয়।

সিন্ডিকেট ভাঙার জন্য এই সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, শুধু তথ্য-উপাত্ত আর আপনাদের সহযোগিতা প্রয়োজন। পরিবর্তন হচ্ছে, এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page