October 10, 2026, 7:27 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহ করা হবে : জ্বালানি উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফ-সহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধির জন্য প্রদান করা হবে। তবে, শিল্পে জ্বালানি সরবরাহ করার কারণে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা পূরণে প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বৃদ্ধি করা হবে।

উপদেষ্টা আজ বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে গ্যাস সরবরাহ বিষয়ে ইন্ডাস্ট্রি সেক্টরের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা বলেন, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অবৈধ সংযোগ উচ্ছেদ করতে যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। ভোগান্তি রোধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হট লাইন সেবা চালু করবে এবং গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে মাঠ পর্যায়ে কাজ করা হবে।

এসময় শিল্প মালিকদের পক্ষে ব্যবসায়ী নেতা এ কে আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে সরকারের গৃহীত সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট এবং তিনি আশা করেন, আজকের বৈঠকে নেয়া পদক্ষেপগুলো শিল্পে অতি দ্রুত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।

এসময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, ব্যবসায়ী নেতৃবৃন্দ-সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page