March 3, 2026, 8:30 am
শিরোনামঃ
ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করেছে ইরান
এইমাত্রপাওয়াঃ

শীতে তিন মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয়ে আগামী চার মাস সরকারের তিন মন্ত্রণালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) যথাসম্ভব ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (২৮ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থা-কোম্পানিতে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page