September 27, 2026, 6:47 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং ই এ সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই চলতি সপ্তাহে ব্রিকস উদীয়মান অর্থনীতির একটি নিরাপত্তা বৈঠকে যোগদান করতে রাশিয়া সফর করবেন।
সোমবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মাও নিং এক অনলাইন বিবৃতি বলেছেন, সিনিয়র রুশ কর্মকর্তা সের্গেই শোইগু’র আমন্ত্রণে ওয়াং ব্রিকস ‘নিরাপত্তা বিষয়াদিতে দায়িত্বরত উচ্চপদস্থ কর্মকর্তা’ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠকে যোগ দেবেন।
মাও জানান, বুধবার ও বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী মাসে ব্রিকস সম্মেলনের আগে ওয়াং এ সফর করতে যাচ্ছেন। প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত সপ্তাহে বলেছেন, তিনি ২২ থেকে ২৪ অক্টোবর আয়োজিত কাজান বৈঠকে শি যোগ দেবেন বলে আশা করছেন।
ব্রিকস পাঁচ উদীয়মান দেশ- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ  আফ্রিকার আদ্যাক্ষরের সমন্বয়ে নামকরণকৃত জোট। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা এ দেশগুলোর বাসিন্দা। জোটটি গঠিত হওয়ার পর থেকেই প্রসারিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও ইরানসহ বৃহৎ উদীয়মান অর্থনীতির রাষ্ট্র জোটটিতে অন্তর্ভুক্ত হয়েছে।
জোটটি আগামী মাসে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে একটি শীর্ষ সম্মেলন করতে চলেছে। ক্রেমলিন আশা করছে এর মাধ্যমে তার প্রভাব বিস্তারের পাশাপাশি দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সুযোগ সৃষ্টি হবে।
পুতিন গত মাসে ক্রেমলিনে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, চীনের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ‘সুফল দিতে শুরু করেছে’।

আজকের বাংলা তারিখ



Our Like Page