March 28, 2026, 9:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

শুধুমাত্র জ্ঞান অর্জনই নয়-দক্ষতা ও সুযোগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না, অর্জিত  জ্ঞান প্রয়োগ করার জন্য দক্ষতা ও সুযোগ থাকতে হবে।তিনি বলেন, দক্ষ লোক বেশি তৈরি করা  প্রয়োজন। কেউ দক্ষতা অর্জন করতে পারলে নিজের আয়-রোজগার বাড়বে এবং দেশের সার্বিক উন্নয়ন হবে।

আজ চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি  প্রশিক্ষণ কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্দেশ্যে হচ্ছে একজনকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা; যাতে দক্ষ কর্মী হয়ে বিদেশ গিয়ে দ্রুত কর্মসংস্থান করতে পারেন।
তিনি বলেন, বর্তমানে কুমিল্লা এবং চাঁদপুরে প্রবাসীর সংখ্যা বেশি। প্রবাসীদের যে সংখ্যা সে অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসেবে আমাদের অবস্থান পঞ্চম। অন্য জেলার তুলনায় তারা একটু বেশি আয় করছেন।
গত বছর এই জেলা থেকে ৪৫ হাজার লোক বিদেশে গিয়েছেন, প্রশিক্ষিত ও দক্ষ হয়ে চলতি বছর ১ লাখ কর্মী যাবেন বলেও আশা করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দালাল চক্র থেকে সবাইকে সচেতন থাকতে হবে। যদি সবাই সচেতন হয় তাহলে দালাল  কমে আসবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান ও পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ এর ফলক উন্মোচন করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page