September 19, 2026, 6:08 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে আমেরিকার তেল-গ্যাস কিনতে হবে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাণিজ্য শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের তেল ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম  ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শুক্রবার দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, বড় আকারে আমাদের তেল ও গ্যাস কিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিশাল (বাণিজ্য) ঘাটতি পূরণ করতে হবে। অন্যথায় সবকিছুতে শুল্ক দিতে হবে।”

এর আগে আমেরিকার শীর্ষ দুই বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এছাড়াও, তিনি বৈশ্বিক আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক এবং চীন থেকে আসা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০২ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য রপ্তানি করেছে ইইউ। ২০২২ সালে ‌আমেরিকার সঙ্গে ইইউর মোট বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক ১.৩ ট্রিলিয়ন ডলার, মার্কিন সরকারি পরিসংখ্যান অনুযায়ী যার মধ্যে ১৩১.৩ ডলার বিলিয়ন বাণিজ্য ঘাটতি অন্তর্ভুক্ত ছিল।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page