September 27, 2026, 10:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও এ বিষয়ে খোঁজ করেছি। কনফারমেশন (নিশ্চয়তা) কেউ দিতে পারেনি।

তিনি বলেন, মিডিয়ায় আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে, উ‌নি আমিরাতের আজমানে গেছেন। তবে আমরা নিশ্চিত হতে পারিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপেই ভারত সাবেক প্রধানমন্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে, এ বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমি বলতে পারব না আমেরিকাকেই জিজ্ঞেস করুন।

তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেশে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে আদালত বললে তাকে দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, ইতালি গমনেচ্ছুকদের জমাকৃত ভিসার আবেদনের মধ্যে ২০ হাজার আবেদন ডিসেম্বরের মধ্যে ইস্যুর করার চেষ্টা করছে দূতাবাস।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page