March 26, 2026, 3:02 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার আমলে সব মাধ্যমিক বিদ্যালয়ে ৪তলা ভবন হবে : এমপি নিক্সন চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শিক্ষাবান্ধব ও দেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ৪তলা ভবন নির্মাণ করা হবে।

শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করলে মন-মানসিকতা ভালো থাকে।

চর বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ওসি সুব্রত গোলদার, ফরিদপুর জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকিরসহ অনেকে।

এমপি উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির মুখে বিদ্যালয়ে একটি ৪তলা ভবন ও নিজ তহবিল থেকে দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page