March 17, 2026, 7:04 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার কাছে শিখতে চাই : পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমাও বলেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান যে- কীভাবে জনগণের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা যায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তিমুর লেস্তের দিলিতে গুসমাওয়ের অফিসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, কীভাবে ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা যায়- সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার শেখা দরকার ।’
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ পূর্ব তিমুরের মানুষের হৃদয়ে রয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক কোন ঘটনা নয়, বরং তাঁর  প্রতিশ্রুতি ও লক্ষ্যযুক্ত পদ্ধতির কারণে এগুলো অর্জিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। তিমুরের প্রধানমন্ত্রী এ সকল ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।
রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন।
পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page