September 22, 2026, 4:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে ১১৩৭ ভিডিও প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহুমুখী উদ্যোগ, অর্জন ও বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে ১ হাজার ১৩৭টি ভিডিও প্রকাশ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও কনটেন্টের মাধ্যমে সরকারের বিভিন্ন খাত ও মন্ত্রণালয়ের অধীনে সম্পাদিত সার্বিক উন্নয়নের বাস্তব চিত্র আলাদা আলাদা করে তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপনের জন্য এসব ভিডিও প্রকাশ করা হয়েছে।

এসব ভিডিওর বিষয়বস্তুতে গত ১৪ বছরে হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অর্জিত অগ্রগতির বাস্তব চিত্র ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার-ই-আলম সরকারের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. শামছুল আলম অনিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শ্রম ও জনশক্তি উপসম্পাদক এএসএম রাইসুল হাসান সোয়েব স্বপ্রণোদিত হয়ে এসব ভিডিও কন্টেন্ট তৈরি করেন।

এবিএম সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘এই ভিডিওগুলো ওয়েব সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত থাকবে। যাদের প্রয়োজন তারা যেকোনো ইতিবাচক কাজের জন্য এসব ব্যবহার করতে পারেন।’

এই উদ্যোগের অপর দুই সদস্য শামছুল আলম অনিক ও আ স ম রাইসুল হাসান সোয়েব জানান, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ বিভিন্নভাবে এই সংগৃহীত তথ্য থেকে উপকৃত হলেই তাদের প্রচেষ্টা সার্থক হবে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page