October 17, 2026, 6:29 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার পক্ষে লড়তে চান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন উল্লেখ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন সুযোগ পেলে তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রুবেল নামের একজনকে হত্যার মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিনের পক্ষে বৃহস্পতিবার শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। তবে রাষ্ট্র পক্ষের আবেদনে মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন আইনজীবী জেড আই খান পান্না।

এসময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করবেন বলে জানান আইনজীবী জেড আই খান পান্না। এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সারাদেশে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়। গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page