October 13, 2026, 8:51 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনা সাহসের সাথে বাংলাদেশকে বিনির্মাণ করছেন : মতিয়া চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সাথে বাংলাদেশকে বিনির্মাণ করছেন বলে জানিয়েছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কাজ শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনির্মাণ করছেন সাহসের সাথে।
মতিয়া চৌধুরী আজ রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশনের জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। সেমিনারের প্রতিপাদ্য ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন প্রিপারেডনেস ইন সোসাইটি এন্ড ইন্ডাস্ট্রি।’
বিদেশিরা যারা সমালোচনা করতো তাদের প্রসঙ্গে সংসদ উপনেতা বলেন, বাংলাদেশের সফলতা দেখতে এখন বিদেশিরা এখানে আসছেন। এদেশ থেকে পরামর্শ চাচ্ছেন।
সেমিনারের সভাপতির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট মোঃ নুরুল হুদা বলেন, আওয়ামী লীগ সরকার ভিশনারি সরকার।  ২০০৯ সালে এসেই ‘দিন বদলের স্লোগান’ দিয়েই আগামী ১০০ বছর পর কেমন বাংলাদেশ হবে তার ভিশন তৈরি করে রেখেছেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল ইসলাম পিইঞ্জ বলেন, শিক্ষা ব্যবস্থা এখন আর বেসিক শিক্ষার জায়গায় নাই। কারণ বেসিক শিক্ষার মাধ্যমে বিশ্বে টিকে থাকার সময় শেষ হয়ে গেছে। বিশ্বের সব দেশই এখন চাকরি  কেন্দ্রীক শিক্ষার দিকে ফিরে যাচ্ছে যেমন: মোবাইল ইঞ্জিনিয়ারিং, এলইডি ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ডাটা সাইন্স, রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এই ধরনের বিষয়গুলোতে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে যেনো দেশের জনগণ আগামী বিশ্বে নেতৃত্ব দিতে পারে। আমার বিশ্বাস অত্যাধুনিক প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম ২০৪১ সালের মধ্যেই  বিশ্বে নেতৃত্ব দেবে।
আইইবি’র সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুস সবুর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, খন্দকার মঞ্জুর মোর্শেদ ও নুরুজ্জামান এবং সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page