September 5, 2026, 8:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনা স্বপ্ন দেখালে সেটি বাস্তবায়ন করেন : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন। দেশের উল্লেখযোগ্য ও বড় বড় উন্নয়ন প্রকল্প বর্তমান সরকার করেছে। শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখিয়েছেন ও সেটি বাস্তবায়ন করেছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সব ক্ষেত্রে উন্নয়নের কারণে আমরা উন্নত জীবন যাপন করতে পারছি। পরবর্তী প্রজন্মের জন্য আরও উন্নত দেশ গড়ার জন্য শেখ হাসিনা সরকার প্রয়োজন। সামনে যে নির্বাচন সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুস্থ করার জন্য সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার। বিভিন্ন জরিপে উঠে এসেছে দেশের ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। এর কারণ হচ্ছে এ সরকার জনগণের নিকট যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়ন করেছেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদপুরের সাংবাদিকতার ইতিহাস বেশ পুরনো ও সমৃদ্ধ। এখান থেকে প্রকাশিত অনেকগুলো পত্রিকা শুরু থেকে মান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে অনেকে পত্রিকায় চটকদার হেড লাইন ব্যবহার করলেও ভিতরে তথ্যবহুল কিছুই পাওয়া যায় না। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠটা ও নির্মোহতা অনুসরণ করবেন। আমরা যারা রাজনীতি করি তারা অনেক কারণে হেডলাইন হয়ে যাই। কিন্তু যখন অকারণে হেডলাইন তখন খুবই দুঃখ পাই। আশা করি আপনারা এ বিষয়ে আরও সচেষ্ট হবেন।

দীপু মনি বলেন, সাংবাদিকতা জগতের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। আমার বাবার হাত ধরে অনেক বড় মাপের সাংবাদিক তৈরি হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাব আমাকে আজীবন সদস্য করে সম্মানিত করেছে। তাদের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছে।

প্রেস ক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় সমাবেশে এফবিসিসিআইয়ের পরিচালক মো. শাহাবুদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত ও সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ বক্তব্য রাখেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page