March 10, 2026, 7:16 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

শেরপুরের তিনটি উপজেলার ৪০ গ্রামের মানুষের দিন কাটে হাতি আতঙ্কে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সীমান্ত ঘেঁষা শেরপুরের তিনটি উপজেলার ৪০টি গ্রাম-বনাঞ্চল ঘেরা। ওইসব পাহাড়ি এলাকায় ভারত থেকে নেমে আসা শতাধিক বন্যহাতি দল বেঁধে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। তাই সরকার বন্যহাতি সুরক্ষায় সেখানে অভয়ারণ্য তৈরি করে। কিন্তু ক্রমান্বয়ে বনাঞ্চলের ভূমি স্থানীয়রা দখলে নেওয়ায় সংকুচিত হতে থাকে বনের পরিসর। এতে ক্ষুব্ধ হাতির দল খাবারের সন্ধানে পালাক্রমে এখন লোকালয়ে হানা দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এ কারণে পাহাড়ি অঞ্চলে এখন হাতি আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্তরা বলছেন, জীবিকার আর অন্য কোনো উপায় না থাকায় বনের জমিতে তারা চাষাবাদ করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে হাতি মানুষের সহাবস্থান নিশ্চিত করতে ২৩টি এলিফ্যান্ট রেসপন্স টিম আবারও সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে জেলা বন বিভাগ।

জেলা বন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা বনাঞ্চল এলাকা। সেখানকার লোকজন ধীরে ধীরে চলে গেছে বন্যহাতির আবাসস্থলে। যেখানে হাতির থাকার কথা সেখানে এখন মানুষ রাজত্ব করছে। এ জন্য হাতি আর মানুষের দ্বন্দ্ব এখন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই দ্বন্দ্ব নিরসনে এখন পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে বন বিভাগসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হাতি সুরক্ষার বিষয়ে আলোচনা করতে ভারতের বিভিন্ন সেমিনারে অংশ নিয়েছেন। একই কারণে ভারতের কর্মকর্তারাও এদেশে এসেছেন। কিন্তু লোকবলের অভাবে সেই অভিজ্ঞতা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তারা জানান, হাতির অভয়ারণ্য এলাকায় মানুষজন বনের ভেতরে বাড়িঘর তৈরি করছে। বনের গাছপালা চুরি করে নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে জঙ্গল পরিষ্কার করে জবরদখল করে মৌসুমভিত্তিক ফলমূল ও সবজি আবাদ করছে। এতে বন্যহাতির আবাসস্থল সংকুচিত হয়ে আসছে। এ কারণে ক্ষুব্ধ হাতির দল লোকালয়ে এসে বারবার মানুষের বাড়িঘরে হানা দিচ্ছে। এবং চলতি আমন ধানের পাকা ফসল খেয়ে সাবাড় করে দিয়েছে। বাদ যাচ্ছে না ফলবাগান আর সবজি ক্ষেত।

তারা আরও জানান, স্থানীয় জনসাধারণের দাবির প্রেক্ষিতে সরকার ২০১৬ সালে লোকালয়ে হাতির হামলা ঠেকাতে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে সোলার ফ্যান্সিংয়ের (বৈদ্যুতিক বেড়া) পাইলট প্রকল্প (পরীক্ষামূলক) বাস্তবায়ন করে। কিন্তু এসব এলাকার মানুষ বনের ভেতর গরু চড়িয়ে সোলার ফ্যান্সিংগুলো ধ্বংস করে ফেলে।

ওই কর্মকর্তারা বলেন, এলাকাবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিতের কথা মাথায় রেখে আবারও নতুন করে শ্রীবরদীর রাঙ্গাজান, খ্রিস্টানপাড়া ও বালিজুড়ি এলাকার আট কিলোমিটারজুড়ে সোলার ফ্যান্সিং প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে নষ্ট হয়ে যাওয়া সোলার ফ্যান্সিংগুলো মেরামতের জন্য বাজেট চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া হাতিকে বনে রাখার জন্য সরকারের সুফল প্রকল্পের আওতায় বিপুল পরিমাণ ঔষধি, ফলমূল ও কাঠগাছ রোপণ করা হচ্ছে। এখন জনসাধারণকে বনের জ্বালানি কাঠ ও আগাছা কাটতে দেয়া হচ্ছে না। এর ফলে ওই এলাকা আরও গহিন বনে পরিণত হবে। সেখানে থাকবে ফুড ফেস্টার বাগান (তৃণ জাতীয় উদ্ভিদ), বাঁশ, কলা, কাঁশফুলের বাগান, আমলকি, হরীতকি, বহেড়া ও চাপালি জাতীয় গাছ। এক সময় বনে আর হাতির খাবারের অভাব হবে না। পাশাপাশি হাতির খাবারের সংস্থান আরও স্থায়ীরূপ দিতে চিন্তাভাবনা চলছে।

স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া তথ্য মতে, ১৯৯৫ সাল থেকে বন্যহাতির আক্রমণে এ পর্যন্ত জেলার ওই তিন উপজেলার নারী, পুরুষ ও শিশুসহ প্রায় শতাধিক মানুষ মারা গেছে। আহত হয়েছেন প্রায় আড়াই শতাধিক ব্যক্তি। অন্যদিকে নানা কারণে অন্তত ৬০টি বন্যহাতির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বন্যহাতির আক্রমণে শত শত ঘরবাড়ি ভাঙচুর, সহস্রাধিক একর জমির ফসল, সবজি ক্ষেত ও ফলবাগান নষ্ট হয়েছে। হাতির তাণ্ডবে অনেক প্রান্তিক ও ক্ষুদ্র চাষি পরিবার বেকার ও দিনমজুর হয়ে পড়েছে।

নালিতাবাড়ী সীমান্তের বুরুঙ্গা কালাপানি এলাকার কৃষক এন্ডারসন সাংমা ও লুইস নেংমিজা জানান, শেরপুরের তিন উপজেলার ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষের জীবন কাটে হাতি আতঙ্কে। আগে মশাল জ্বালিয়ে, হৈ-হুল্লোড় করে হাতি তাড়ানো যেতো। এখন হাতি কোনোটাই পরোয়া করে না। উল্টো মানুষকেই ধাওয়া করে হাতি।

তারা আরও জানান, পাহাড়ে হাতিগুলো খাদ্য ও পানীয় জলের চরম সংকটে পড়েছে। তাই তৃষ্ণা মেটাতে হাতিগুলো পাহাড়ি জলাশয় কিংবা নদীতে নেমে পড়ছে।

ঝিনাইগাতীর একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, সরকার সোলার ফ্যান্সিং প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা লোকবল নিয়োগ করলে ভালো হতো।

জেলা এলিফ্যান্ট রেসপন্স টিমের সভাপতি উকিল উদ্দিন বলেন, সীমান্তবর্তী উপজেলাগুলোতে আমাদের দুই শতাধিক সদস্য রয়েছে। লোকালয়ে হাতির আক্রমণ ঠেকাতে তারা নানা ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করছেন এবং সহযোগিতা করে যাচ্ছেন।

অন্যদিকে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ীর ইউএনও খ্রিষ্টফার হিমেল রিসিল।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, হাতিগুলোকে কেউ যাতে বিরক্ত না করে, সে বিষয়ে আমরা স্থানীয়দের সচেতন করে যাচ্ছি।

জেলা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, হাতি মানুষের সহাবস্থান নিশ্চিত করতে ২৩টি এলিফ্যান্ট রেসপন্স টিম আবারও সক্রিয় করা হচ্ছে। পাশাপাশি হাতির অভয়াশ্রম তৈরি করতে নতুন একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page