April 1, 2026, 7:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে নিখোঁজের একদিন পর দুই কন্যাশিশুর লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শেরপুর জেলার শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর একটি মৎস্য খামারের পুকুর থেকে দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮ টায় উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা একটি পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় ওই শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলো, স্থানীয় রাজমিস্ত্রী মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে স্থানীয়ভাবে অনেক খোজাঁখুজিঁর পর তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোস্ট করা হয়। এছাড়াও সারারাত পুরো এলাকায় মাইকিং করা হয়।

এদিকে আজ সকাল ৮টায় বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস্য খামার পুকুরে  তাদের মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশু দুটির গায়ের পোশাক পাওয়া যায়নি । আমরা ঘটনাটিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তদন্ত করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page