September 18, 2026, 11:26 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে মসজিদ থেকে বের হয়ে কাজু মিয়া দেখেন তার একমাত্র সম্বল অটোরিকশাটি নেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন ৬২ বছর বয়সী কাজব আলী (কাজু)। সেই অটোরিকশাটি রেখে নামাজে গিয়েছিলেন তিনি। তবে নামাজ শেষে বের হয়ে দেখেন চুরি হয়ে গেছে তার উপার্জনের একমাত্র সম্বল। অটোরিকশা হারিয়ে চোখেমুখে অন্ধকার দেখছেন এই বৃদ্ধ।

রোববার (৯ এপ্রিল) দুপুরে শহরের সরকারি ভিক্টোরিয়া একাডেমির সামনে এ ঘটনা ঘটে। কাজব আলী শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার মৃত সৈয়দ আলীর ছেলে। অটোরিকশা চুরির পর তার সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের।

কাজব আলী বলেন, ভিক্টোরিয়া স্কুলের সামনে পৌর মসজিদের পাশে অটোরিকশাটি লক করে রেখে নামাজে যাই। জোহরের নামাজ আদায় করে এসে দেখি গাড়িটি আর নেই। পরে আমি ও অন্যান্য মুসল্লিরা অনেক খোঁজাখুঁজি করলেও আর পাওয়া যায়নি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমি বয়স্ক মানুষ। তাছাড়া বাত, শ্বাসকষ্ট রয়েছে আমার। অন্য কোনো কাজ এ বয়সে করতে পারি না। চেয়ে খাওয়ার চাইতে অটোরিকশা চালিয়ে দিন চালাতাম। গাড়িটি হারিয়ে খুব কষ্ট হচ্ছে। এখন কীভাবে দিন চালাব আল্লাহ ছাড়া কেউ জানে না।

জানা যায়, কাজব আলী দুই ছেলে ও দুই মেয়েকে বড় করেছেন। মেয়ে দুইজনেরই বিয়ে হয়ে গেছে। বড় ছেলে বিয়ে করে অন্যত্র সংসার পেতেছেন। বর্তমানে স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে কোনোরকমে দিন পার করছেন তিনি।

শেরপুর প্রেসক্লাবের ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, কাজু মিয়া খুব শান্তশিষ্ট, ভালো মানুষ। তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে জেনে খুব খারাপ লাগছে। তবে সবার সহযোগিতা পেলে কাজু মিয়ার কষ্ট দূর হবে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page