August 28, 2026, 9:42 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে র‍্যাবের অভিযানে বিদেশি মদসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় ভর্তি আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১৪। ২৩ জানুয়ারি শুক্রবার রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। শনিবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। ওইসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৩ জনকে আটক করেন।

পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০টি বস্তায় ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাক জব্দ এবং আটকদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আসিফ আল রাজেক শনিবার দুপুরে জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page