February 14, 2026, 1:09 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

শেরপুর সীমান্তে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে  বোরো ধান ক্ষেতে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। আজ মধ্যরাতে সীমান্তের লাল নেংগড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।

বন বিভাগ সূত্রে জানা যায়, ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা বেআইনীভাবে জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে বন্য হাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রায় ২০টি বন্যহাতির একটি দল স্থানীয় কৃষক জিয়ারুলের বোরো ধানের ক্ষেতে খাবারের সন্ধানে আসে। এর একপর্যায়ে মধ্যরাতে বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। এদিকে ভয়ে হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে শেরপুরের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী জানান, জিয়ারুল নামে এক কৃষক ধান ক্ষেতে জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করেছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page