October 20, 2026, 3:08 pm
শিরোনামঃ
বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক
এইমাত্রপাওয়াঃ

শেষ হলো ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শেষ হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের আট বিভাগে একযোগে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

আজ দুপুরে সরকারি তিতুমীর কলেজের সামনে গিয়ে দেখা যায়, ১২টা বাজার ১০-১৫ মিনিট পরই একে একে কেন্দ্র থেকে বের হচ্ছেন পরীক্ষার্থীরা। কেন্দ্র থেকে বের হয়ে স্বজন ও অভিভাবকদের সঙ্গে পরীক্ষার বিষয়ে আলাপ -আলোচনা করতেও দেখা যায় তাদের।

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সময়মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছিলেন তারা। নির্ধারিত সময়ে পরীক্ষা দিয়ে তারা বের হয়ে এসেছেন।

পরীক্ষার্থী সজীব রহমান বলেন, বিসিএস পরীক্ষা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা ভালো হয়েছে। আশা করি ভালো ফলাফল পাব।

সুমাইয়া আক্তার নামের আরেক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা ভালো হয়েছে, আশা করি কাঙ্ক্ষিত ফল পাব। সময় মতো পরীক্ষা হলে যেতে পেরেছি এবং খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা যায়, আজ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) দেশের আটটি বিভাগে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

পিএসসি সূত্রে আরও জানা যায়, ৪৬তম বিসিএসে তিন লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে তিন হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া, সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষা ক্যাডারে ৫২০ জন নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page