March 26, 2026, 3:30 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে মার্কসবাদী দিসানায়াকা

অনলাইন সীমান্তবাণী ডস্কে : অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় রোববার প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র লড়াইয়ে এগিয়ে রয়েছেন প্রধান মার্কসবাদী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়াকা। নির্বাচনটি অজনপ্রিয় আইএমএফ বেলআউটের ওপর গণভোটে পরিণত হয়েছে।
শনিবারের ভোটের প্রাথমিক ফলাফলে দৃঢ়ভাবে বোঝা যাচ্ছে যে ৫৫ বছর বয়সী অনুরা কুমারা দিসানায়াকা ছোট দ্বীপ রাষ্ট্রটির প্রথম বামপন্থী কমান্ডার-ইন-চিফ ও রাষ্ট্রপ্রধান হবেন। কলম্বো থেকে এএফপিকে এ খবর জানায়।
১ কোটি ৭১ মিলিয়ন ভোটারের দেশটিতে প্রায় ৭৬ শতাংশ ভোট পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের পরে চূড়ান্ত ফলাফল প্রত্যাশা করা হচ্ছে।
পোস্টাল ব্যালটে দিসানায়কের দৃঢ় প্রদর্শন, সমগ্র নির্বাচকমন্ডলীর জন্য একটি সঠিক ইঙ্গিত হিসেবে বিবেচিত, তিনি জিতবেন এমন প্রত্যাশাও বাড়িয়েছে।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় এক তৃতীয়াংশ ব্যালট গণনা করা হয়েছে। দিসানায়াকা পোস্টাল ভোটের ৫৮ শতাংশ জয়ী হয়েছেন। পূর্ববর্তী ভোটে, যেসব প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন তারা পোস্টাল ব্যালটের ৫০ শতাংশের বেশি জয়ী হন।
রাজাপাকসের সহযোগীরা বলেছেন, ভোটে জিতেছেন দিসানায়কা। রাজাপাকসের প্রচার সহযোগী মিলিন্দা রাজাপাকসে ফেসবুকে বলেন, ‘অনুরা কুমারা দিসানায়কা নির্বাচনে জিতেছেন।’ ‘রাজনীতিতে জয়ী হয়েছেন নমল রাজাপাকসে।’
বিক্রমাসিংহের ঘনিষ্ঠ মিত্র, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরিও বলেছেন দিসানায়াকা জিতেছেন। সাবরি এক্স-এ বলেছেন, ‘একটি দীর্ঘ ও কঠিন প্রচারণার পরে, নির্বাচনের ফলাফল এখন পরিষ্কার। যদিও আমি রনিল বিক্রমাসিংহের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছি, শ্রীলঙ্কার জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে এবং আমি অনুরা কুমারা দিসানায়াকার জন্য তাদের রায় পুরোপুরি সম্মান করি।’
বিক্রমাসিংহের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page