September 11, 2026, 9:07 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

ষড়যন্ত্র করে সরকার পরিবর্তন করা যাবে না ; নির্বাচনে আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারের পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে, ষড়যন্ত্র করে কোনোদিন সরকার পরিবর্তন হবে না।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বুধবার অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি একের পর এক সমাবেশ, একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। দলের নেতারা বলছে, এভাবে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবে। তারা চাচ্ছেন সরকারের পতন। আমরা সব সময় বলে আসছি সরকার পরিবর্তন করতে হলে, সরকার পরিবর্তন করতে হলে এই ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন সরকার পরিবর্তন হবে না। নির্বাচনে আসতে হবে দেশের সংবিধান অনুযায়ী যেই যে নির্বাচন এবং নির্বাচন কমিশন নির্বাচনের যেই তারিখ ঘোষণা করবেন সেখানে আপনারা নির্বাচনে আসবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা অবশ্যই জয়যুক্ত হলে সেখানে যাবেন। এই ধরনের আন্দোলন, এই ধরনের ঘেরাও, এ ধরনের অবস্থান, এ ধরনের জ্বালাও পোড়াও আগের ২০১৪-১৫ তে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রাটা ছিল কতখানি। ৯০ দিন ধরে তারা অগ্নি সংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। সেটাই আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছে বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি তারা একবার ভুল করেছেন আর একবার ভুল করলে এ দেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না।’

১০ লাখ মানুষ অবস্থান করবে এই ধরনের কোনো গোয়েন্দা তথ্য রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি আমাদের কাছে বিএনপির নেতাকর্মীরা বা তাদের নেতাকর্মীরা যেভাবে বলছেন সেগুলোর ওপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে।

‘এদেশের জনগণ কোনো অন্যায় কোনো অত্যাচার মেনে নেয়নি। কাজেই জনগণই এর জবাব দিয়ে দেবে’—যোগ করেন মন্ত্রী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page