March 7, 2026, 10:32 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সংকটময় মুহূর্তে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেশের আগামী পথ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন।’

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।’

সিইসি জানান, নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ মানুষ যুক্ত থাকবেন। এই ব্যবস্থার মধ্যে জেলখানায় থাকা বন্দী ভোটার এবং প্রবাসীদের জন্যও ভোটের সুবিধা রাখা হয়েছে, যা রেজিস্ট্রেশন অ্যাপের মাধ্যমে করা যাবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আনসার সদস্যদের নির্বাচন পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংখ্যার দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বাহিনী। তাই তারা শুধুমাত্র আগের ধারা অনুসরণ করলে চলবে না; সীমারেখা ছাড়িয়ে দায়িত্ব পালন করতে হবে।’

এসময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যে কোনো ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page