October 19, 2026, 9:30 pm
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সংকট-সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে জাতিসংঘে জড়ো হচ্ছেন বিশ্বনেতৃবৃন্দ

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  ব্যাপক যুদ্ধ, বর্ধমান জনতুষ্টিবাদ ও কূটনৈতিক অচলাবস্থার এক বিস্ফোরক প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জড়ো হতে যাচ্ছেন বিশ্বনেতৃবৃন্দ।
জাতিসংঘের এই বার্ষিক অনুষঠানে যোগদানকারী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের উচ্চ-স্তরের আলোচ্য সূচিতে গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা, সুদানে গৃহযুদ্ধের কারণে দুর্ভিক্ষ পরিস্থিতি এবং ইউক্রেনে প্রচণ্ড সংঘাতের মতো বেশ কিছু তিক্ত বিষয় স্থান পাবে।
তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সপ্তাহে জোর দিয়ে বলেছেন, বিশ্ব ‘তৃতীয় বিশ্বদ্ধের দিকে অগ্রসর হওয়া এড়াতে সক্ষম হবে।’
গুতেরেস এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা যা দেখছি তা হল সংঘাত ও দায়মুক্তির বোধের বহুগুণে বৃদ্ধি।’
ওয়াশিংটনে জাতিসংঘ দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, অধিবেশনট ‘এর চেয়ে জটিল ও চ্যালেঞ্জিং মুহূর্তে হতে পারতো না।’
‘মনোযোগ ও পদক্ষেপের দাবি করে এমন সংকট ও সংঘাতের তালিকা কেবল বেড়েই চলেছে বলে মনে হচ্ছে… এতে সহজেই হতাশার সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, ‘কিন্তু আমাদের হতাশ হলে চলবে না।’
বিশ্বব্যাপী সংঘাত ও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত লাখো মানুষের কল্যাণে কূটনীতির এই বিশ্ব মিলনমেলা আদৌ কিছু অর্জন করতে পারবে কি-না তা স্পষ্ট নয়।
ইসরাইলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিচার্ড গোওয়ান বলেন, বিশ্বনেতৃবৃন্দের বক্তব্য বিবেচনায় নিলে ‘স্পষ্টতই এই সংঘাতগুলোর মধ্যে গাজা পরিস্থিতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।’
তিনি পরামর্শ দিয়েছেন, পূর্ব-নির্ধারিত কূটনৈতিক বক্তৃতা ও দৃষ্টিভঙ্গি ‘আসলে বাস্তব পরিস্থিতিতে তেমন বড় কোনো বদল ঘটাবে না।’
ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র তথ্য অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়, এতে ১,২০০ জনেরও বেশি ইসরাইলির প্রাণহানি ঘটে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৪১,২৭২ জনেরও বেশি বেসামরিক ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
আশঙ্কা করা হচ্ছে, এই সংঘর্ষ লেবাননে ছড়িয়ে পড়তে পারে। চলতি সপ্তাহে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে বেশ কয়েকটি মারাত্মক বিস্ফোরণ ঘটেছে। ইসরাইল এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page