September 29, 2026, 9:46 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সংবিধান অনুযায়ী অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চাই : গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার দাবি জানিয়ে গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার চাই না। আমরা উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়তে বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।

শনিবার (২৬ আগস্ট) সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যমূলক নির্বাচনের দাবিতে আয়েজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ।

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, বিএনপিসহ কিছুদল তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। কিন্তু আপনারা জানেন ২০০৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে তত্ত্বাবধায়কের প্রধান করে বিএনপি তত্ত্বাবধায়কের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছিল এবং সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল। আবার অনেকে জাতীয় সরকার চাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার চাই না-জাতীয় সরকারও চাই না। আমরা সমৃদ্ধ, উন্নত এবং আধুনিক বাংলাদেশ গড়তে বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলবো তারা যেন, তাদের দেওয়া আইনি ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়। পাশাপাশি প্রশাসনের প্রতি দাবি জানাই, প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী যাতে নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করে। সর্বোপরি নির্বাচন কমিশন এবং সব পর্যায়ের প্রশাসন যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়, সেজন্য বর্তমান সরকার কর্তৃক তাদের আন্তরিক সহায়তা দেওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কখনো ডিমের দাম, কখনো চিনির দাম, কখনো সয়াবিন তেলের দাম আবার কখনো পেঁয়াজের দাম বাড়ছে। যার কারণে মেহনতি মানুষের ক্রয়ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে এ অসৎ সিন্ডিকেট ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সঙ্গে সঙ্গে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানাই।

গণতন্ত্র বিকাশ মঞ্চ-এর স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, সদস্য সচিব এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), দপ্তর সম্পাদক মো. আব্দুল হাই সরকার, মুখপাত্র ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য শেখ জামাল উদ্দিন, মো. ইমরুল কায়েস, বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্টের সভাপতি হাফেজ মাওলানা মুফতি মো. শাহাদাৎ হুসাইন, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির (বিসিপি) চেয়ারম্যান মো. আনিছুর রহমান দেশ প্রমুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page