September 10, 2026, 11:07 am
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় রাজশাহী ও রংপুর বিভাগে ৬৯ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান  দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য বাদ পরেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী শনিবারের (২৫ নভেম্বর) মধ্যে প্রার্থী তালিকা চুড়ান্ত করা হবে। আমাদের সংসদীয় বোর্ড আজকে দুটি বিভাগ রংপুরে ৩৩ টি ও রাজশাহীতে ৩৬ টি, মোট ৬৯ টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল দশটা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।’
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বোর্ডে যে সকল প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এখানে রাজনীতির বাইরে কেউ আসেনি। রংপুর ও রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা নেই। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগে আমরা দেখি কারা বিদ্রোহী হয়, তারপর সিদ্ধান্ত নেব।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page