April 6, 2026, 2:25 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ করেছেন।

আজ শনিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আমগাছের চারা রোপণ করেন।

এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও একটি আমগাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

বৃক্ষরোপণের আগে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page