October 13, 2026, 12:10 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে : বিএনপির মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন না দিয়ে ক্রমান্বয়ে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জনগনের সমর্থন নিয়ে বিএনপি সরকারে যাবে। যে কাজগুলো অসমাপ্ত আছে সেগুলো করবো। মানুষের বসবাসযোগ্য একটি রাষ্ট্র নির্মাণ করতে চায় বিএনপি।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল, তারা দেশকে নতুন ম্যাজিকাল দেশ তৈরি করতে চায়। বিএনপি পারবে এই প্রত্যাশা পূরণ করতে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং জনগনের মালিকানা ফিরিয়ে দিতে নির্বাচন চায়।

মৌলিক বিষয়গুলো সংস্কার করে প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়ার দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক বোঝাপড়ায় থাকতে হবে, তা না হলে বিভক্তি তৈরি হবে।

এক বছর পার হলেও শহীদ ও আহতদের সঠিক তালিকা ও পুনর্বাসন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আহবান জানান, রাজনৈতিক দলগুলোকে কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকার।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page