April 2, 2026, 1:28 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

সঙ্গীকে মেরে টুকরো টুকরো করার পর প্রেসার কুকারে সেদ্ধ!

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী-খ্যাত মুম্বাইয়ে রোমহর্ষক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের এক ব্যক্তি তার দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারকে হত্যার পর লাশ কয়েক টুকরো করেছে। এতেই ক্ষান্ত হননি তিনি, লাশের কিছু টুকরো প্রেসার কুকারে সেদ্ধও করেছেন।

রোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা ভারতে কয়েক মাস আগের চাঞ্চল্যকর শ্রদ্ধা ওয়াকার হত্যার ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। গত বছরের নভেম্বরে দেশটির রাজধানী দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামের এক তরুণীকে তার সঙ্গী আফতাব পুনাওয়ালা হত্যার পর টুকরো টুকরো করে শহরের বিভিন্ন এলাকায় ফেলে দেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার গভীর রাতে মুম্বাইয়ের মীরা রোডের গীতা নগর এলাকার একটি আবাসিক ভবনের সপ্তম তলা থেকে হত্যাকাণ্ডের শিকার ৩২ বছর বয়সী সরস্বতী বৈদ্য নামের এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নয়া নগর পুলিশ স্টেশনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, সরস্বতী বৈদ্যের সঙ্গে গত তিন বছর ধরে লিভ-ইন সম্পর্ক ছিল মনোজ সানের (৫৬)। তখন থেকে মীরা রোডের ভাড়া করা বাসায় একসঙ্গে বসবাস করে আসছিলেন তারা।

ওই কর্মকর্তা বলেছেন, সরস্বতী বৈদ্যের বাসায় ভয়ানক দৃশ্য দেখে ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে সতর্ক করে দিয়েছিলেন। বৈদ্য ও সানের বাসা থেকে উৎকট গন্ধ বেরিয়ে আসছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন তারা।

পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মকর্তারা সরস্বতী বৈদ্যের খণ্ডিত মরদেহ উদ্ধার করেন। তার মরদেহ কয়েক টুকরো করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। মুম্বাই পুলিশের উপকমিশনারর জয়ন্ত বাজবল বলেন, ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা বৈদ্যের পচে যাওয়া মরদেহ দেখতে পান; যা একাধিক টুকরো করা হয়েছিল।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ওই নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ভয়ানক এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সানেকে গ্রেপ্তার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছেতা এখনও জানা যায়নি। সূত্র: এনডিটিভি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page