September 21, 2026, 6:15 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই গুজব প্রতিহত করা সম্ভব : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাশ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে নানা ধরনের গুজব ছড়ানো হয়, তবে সাংবাদিকরা সত্য তুলে ধরায় এখন তা অনেকটাই কমেছে।

তিনি বলেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই এসব গুজব প্রতিহত করা সম্ভব। এভাবে গণমাধ্যম সঠিক সংবাদ প্রচার করলে কোনো গুজবই কাজে আসবে না।

আজ বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতকারীরা নানা ধরনের অপপ্রচার চালাতে পারে। কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যেন কোনোভাবে সক্রিয় হতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব রটাতে পারে, এ বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সচেতন থাকতে হবে। যারা জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়াবে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সব ধরনের অপপ্রচার ব্যর্থ হবে।

মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও  জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page