March 26, 2026, 5:26 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

‘সত্য প্রতিশ্রুতি’ অভিযানের সমর্থনে ইরানি জনতার শোভাযাত্রা  ; আইআরজিসিকে ধন্যবাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত ১৩ এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার সমর্থনে ইরানি জনগণ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে।

গত শনিবার রাতের হামলার পর প্রথম শুক্রবার ইরানি জনগণ গতকাল জুমার নামাজের পর ব্যাপকভাবে রাস্তায় নেমে আসেন। রাজধানী তেহরানের পাশাপাশি মধ্যাঞ্চলীয় শহর ইস্পহান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ, উত্তরাঞ্চলীয় শহর কোমসহ সারাদেশের বহু শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

তারা ইহুদিবাদী ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে ধন্যবাদ জানান।

তেহরান বিশ্ববিদ্যালয় থেকে ঐতিহাসিক ইনকিলাব চত্বর অভিমুখে রাজধানীর শোভাযাত্রা শুরু হয়। এতে অংশগ্রণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে ‘আমরা আইআরজিসি’র প্রতি কৃতজ্ঞ’, ‘আগ্রাসী বাহিনীর উচিত শাস্তি হয়েছে’, ‘পরবর্তী থাপ্পড় হবে আরো ভয়ঙ্কর’ ইত্যাদি স্লোগান শোভা যাচ্ছিল।

গত ১ এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে যে হামলা চালায় ১৩ এপ্রিল রাতে তার জবাব দেয় তেহরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইরান বলেছে, এই হামলায় এদেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে। তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি আবার ইরানের স্বার্থে হামলা চালায় তাহলে তার বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানা হবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page