October 27, 2026, 6:48 pm
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

সনাতন মতাদর্শ নিয়ে ডিএমকে নেতাদের বিতর্কিত বক্তব্যের নিন্দা করলেন মাওলানা বদরউদ্দিন আজমল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল এমপি সনাতন মতাদর্শ নিয়ে ডিএমকে নেতাদের বিতর্কিত বক্তব্যের নিন্দা করেছেন।

তিনি আজ সাফ বলেন,  কারো ধর্ম নিয়ে কিছু বলা খুবই অন্যায়। প্রত্যেক মানুষের উচিত অন্যের ধর্মকে সম্মান করা। আজ (মঙ্গলবার) ‘এআইইউডিএফ’ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সনাতন মতাদর্শ নিয়ে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের বিতর্কিত বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওই মন্তব্য করেন।

প্রসঙ্গত, তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সম্প্রতি সনাতন মতাদর্শকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন এবং বলেছিলেন যে এটি নির্মূল করা উচিত। তার এ ধরণের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হলেও তিনি তার বক্তব্যে অনড় রয়েছেন। একইসঙ্গে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন।

ডিএমকে নেতা উদয়নিধি স্টালিনের পর তার নিজের দলের নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এ রাজাও সনাতন মতাদর্শ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি সনাতন মতাদর্শকে কুষ্ঠ ও এইচআইভির সাথে তুলনা করেছেন। এ রাজা বলেন, সনাতন মতাদর্শ একটি সামাজিক ব্যাধি যা কুষ্ঠ এবং এইচআইভির চেয়েও মারাত্মক।

এ প্রসঙ্গে ‘এআইইউডিএফ’ প্রধান মাওলানা বদরউঁদ্দিন আজমল আজ গণমাধ্যমকে বলেন- দেখুন, এটা খুবই খারাপ কাজ,  যে কেউ কোনো ধর্ম নিয়ে যা করুক না কেন, তা বদরউদ্দিনই করুক না কেন, এটা খারাপ, এটা অন্যায়। সবার উচিত অন্যের ধর্মকে সম্মান করা। এবং আমরা এ ধরণের বক্তব্য গ্রহণ করি না, আমরা এটিকে খারাপ মনে করি এবং প্রত্যাখ্যান করছি।

এদিকে, সনাতন মতাদর্শ নিয়ে বিতর্কিত বিবৃতি প্রসঙ্গে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে চেপে ধরেছে হিন্দুত্ববাদী বিজেপি৷ কারণ, ‘ইন্ডিয়া’ জোটে অন্তর্ভুক্ত রয়েছে ডিএমকে দল। বিজেপি ‘ইন্ডিয়া’  জোটের বিরুদ্ধে সনাতন মতাদর্শকে শেষ করার গোপন এজেন্ডা রয়েছে বলে অভিযোগ করেছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page