April 29, 2026, 4:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে ভারতের ৩ সেনা অফিসার নিহত ; এক সেনা নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর দুই জন এবং পুলিশের একজন কর্মকর্তা নিহত হওয়ার পর একজন সেনা নিখোঁজ এবং দুই জন আহত হয়েছে বলে জানা গেছে। কোকারনাগের ঘন জঙ্গলে ‘সন্ত্রাসীদের’ ধরতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান শুরু করার পর বুধবার ভোরে বন্দুকযুদ্ধ শুরু হয়।

ওই দিন অভিযানে সেনাবাহিনীর দুই জন ও একজন পুলিশ সদস্যসহ তিনজন কর্মকর্তা নিহত হন। ‘সন্ত্রাসীদের’ পক্ষ থেকে হতাহতের পরিসংখ্যানের সর্বশেষ খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানা গেছে, নিরাপত্তা বাহিনী তাদের তীব্র ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে নতুন প্রজন্মের অস্ত্র ও ডিভাইস ব্যবহার করছে, যার মধ্যে আক্রমণক্ষম হেরন ড্রোন রয়েছে।

১২-১৩ সেপ্টেম্বর রাতে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ তাদের যৌথ অনুসন্ধান অভিযান শুরু করে। কর্মকর্তারা বলছেন, তারা গারোল গ্রামে কিছু ‘সন্ত্রাসীর’ সন্ধানে ঘেরাও করেছিল।

একটি বিস্তৃত অনুসন্ধানের ফলে ‘সন্ত্রাসীরা’ ঘন জঙ্গলের উচ্চ সীমানায় একটি গোপন আস্তানায় ছিল।

অনুসন্ধানে নেতৃত্ব দেয়া কর্নেল মনপ্রীত সিং ও মেজর আশিস ধোনচাক দুপুরের দিকে সন্ত্রাসীদের প্রচণ্ড গুলির মুখে পড়েন এবং পাল্টা গুলি চালান।

কর্নেল মনপ্রীত, মেজর ধোনচাক এবং ডিএসপি হিমানুন ভাট ভয়ানক সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন এবং পরে আঘাতের কারণে মারা যান।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page