September 27, 2026, 10:43 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসীদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় : ফ্রান্সকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়া সরকার দেশটিতে ফ্রান্সের একটি প্রতিনিধিদলের অবৈধ অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে। দামেস্ক বলেছে, ওই অনুপ্রবেশ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং সিরিয়ার সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ আক্রমণের শামিল।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ফ্রান্সের পররাষ্ট্র দফতরের একটি প্রতিনিধিদল সম্প্রতি দামেস্ক সরকারের অনুমতি ছাড়াই সিরিয়ার মাটিতে অনুপ্রবেশ করেছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছে। এ ঘটনা সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, ফ্রান্স যে সিরিয়ার সঙ্গে ঘোরতর বিদ্বেষ পোষণ করে তা এই ঘটনায় আরেকবার প্রমাণিত হয়েছে। এছাড়া, প্যারিস সরকার সিরিয়ায় তৎপর সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন ঘোষণা করে প্রকৃতপক্ষে এই আরব দেশের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দেশটিতে সন্ত্রাসবিরোধী যুদ্ধ করতে চাইলে ফ্রান্সকে দামেস্ক সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে তা করতে হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়।

বিবৃতিতে প্যারিস সরকারকে ফ্রান্সের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ফ্রান্সের সাম্প্রতিক দাঙ্গা আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page