October 14, 2026, 9:02 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দেয়া বন্ধ করুন ; ইউরোপের প্রতি  ইরানের প্রেসিডেন্টের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার দেশ এবং বেলজিয়ামের মধ্যে কৃষি, প্রযুক্তি এবং শিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু’র সঙ্গে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোন আলাপে একথা বলেন প্রেসিডেন্ট রায়িসি।

টেলিফোন সংলাপে দুই নেতা দুদেশের বিচার বিভাগের মধ্যকার যোগাযোগ ও সহযোগিতা এবং দু’দেশের মধ্যে যে সমস্ত চুক্তি সই হয়েছে সেগুলো বাস্তবায়নের অবস্থা নিয়ে আলোচনা করেন।টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট বেলজিয়ামের সঙ্গে ১৩০ বছরের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে দুদেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প এবং কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রেসিডেন্ট রায়িসি ইউরোপের বিভিন্ন দেশের সরকারকে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেয়া বন্ধ করার আহ্বান জানান।টেলিফোন আলাপে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইরান ও তার দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক চুক্তির জন্য সন্তুষ্টি

প্রকাশ করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব দুদেশের মধ্যে সম্পর্ক বিস্তারের উপায় নিয়ে টেলিফোনে আলাপ করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page