October 18, 2026, 3:24 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসী জুলানি বাহিনীর হাতে এখনও অপহৃত হচ্ছে সিরিয়ার সাধারণ জনগণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে সন্ত্রাসী জুলানি বাহিনীর হাতে সাধারণ মানুষের অপহরণ ও গুম হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। হোমস শহর থেকে গত প্রায় এক মাসে অন্তত ৯০০ ব্যক্তি গুম হয়েছেন।

প্রায় এক মাস আগে সিরিয়ার ক্ষমতা গ্রহণকারী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের সশস্ত্র ব্যক্তিরা সাবেক বাশার আল-আসাদ সরকারের অনুসারীদের বিরুদ্ধে অভিযানের নামে ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র হোমস শহর থেকে গত ৮ ডিসেম্বরের পর থেকে অন্তত ৯০০ ব্যক্তিকে ধরে নিয়ে গেছে জুলানি বাহিনী এবং তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আল-মায়াদিনের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানাচ্ছে, এমন সময় এসব মানুষকে অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে যখন জুলানি প্রশাসনের নির্দেশে সাবেক বাশার আল-আসাদ সরকারের সেনাবাহিনীতে কর্মরত সৈনিক ও কর্মকর্তারা তাদের অস্ত্রসস্ত্র জমা দিয়ে নিজেদের জন্য নতুন পরিচয়পত্র গ্রহণ করেছিলেন। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের বেশিরভাগই এ ধরনের যুবক।

এদিকে হোমসের জনগণের সঙ্গে বিশেষ করে সেখানকার শিয়া জনগোষ্ঠীর সঙ্গে এইচটিএসের সশস্ত্র ব্যক্তিদের সহিংস আচরণের বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

রিপোর্ট বলা হয়েছে, এইচটিএসের সশস্ত্র ব্যক্তিরা সিরিয়ার সাধারণ জনগণের ওপর অত্যাচার করছে এবং তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও গালিগালাজ করছে। তারা হোমসের মহল্লায় মহল্লায় হানা দিয়ে জোরপূর্বক মানুষের ঘরবাড়িতে প্রবেশ করছে এবং লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে।

সিরিয়ার কথিত মানবাধিকার গোষ্ঠী- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, এইসটিএস বাহিনী হোমস থেকে অন্তত ৫০০ ব্যক্তিকে আটক করেছে যাদের মধ্যে কেউ কেউ সাবেক আসাদ সরকারের শাসনামলে সেনা কর্মকর্তা ছিলেন। অবজারভেটরি আরো বলেছে, এইচটিএসের সশস্ত্র ব্যক্তিরা গত কয়েকদিন ধরে হোমস শহরের সরকারি অফিস আদালতগুলোতে আলাভি চাকুরিজীবীদের প্রবেশ করতে দিচ্ছে না।

জুলানির নেতৃত্বাধীন হায়াত তাহরির আশ-শামের সশস্ত্র বিদ্রোহীরা বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ২০২৪ সালের ২৭ নভেম্বর দেশটির উত্তরাঞ্চল থেকে সশস্ত্র অভিযান শুরু করে। এর ১১ দিনের মাথায় ৮ ডিসেম্বর তারা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং প্রেসিডেন্ট আসাদ সিরিয়া ত্যাগ করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page