November 27, 2026, 1:40 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসী হামলায় ঝাঁঝরা ভারতীয় সেনাবাহিনীর গাড়ি ; ৫জন  নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের পাঁচ সেনা। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য এ এ হামলা চালানো হয়।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সেনাবাহিনীর গাড়িটিতে চারদিক থেকে অন্তত দুই ডজন গুলি চালানো হয়। এর মানে, হামলায় কয়েকজন সন্ত্রাসী অংশ নিয়েছিল।

হতাহতরা সবাই ভারতের রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য এবং তারা সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সেনাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায় এবং পরে সম্ভবত গ্রেনেড হামলার কারণে গাড়িতে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা এখনো পলাতক এবং তারা পাকিস্তানের নাগরিক। তাদের ধরতে এলাকাজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

তদন্তে যোগ দিচ্ছে ভারতের জাতীয় তদন্ত সংস্থাও (এনআইএ)। তাদের একটি বিশেষ দল এরই মধ্যে কাশ্মীরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের রাজনৈতিক দলগুলোও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

দীর্ঘ ১২ বছর পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাওয়ার ঘোষণার দিনই ভারতীয় সেনাদের ওপর এ হামলার ঘটনা ঘটলো। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ওই সফরে যাবেন বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী চার ও পাঁচ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সেই বৈঠক।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলা এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বালাকোটে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে পড়ে। ওই বছরের আগস্টে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page