October 12, 2026, 9:05 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

সপরিবারে পদ্মা সেতুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছোন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়কপথে রওনা হন তিনি।

পরবর্তীতে বেলা ১১টা ১০ মিনিটের দিকে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে রাষ্ট্রপতির গাড়ি বহর পদ্মা সেতুতে ওঠে। এরপর সেতুর মাঝামাঝি পৌঁছালে সেখানে নেমে স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছু সময় কাটান রাষ্ট্রপতি। এ সময় সেখানে তারা ছবিও তোলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রেবেকা সুলতানা, ছেলে আরশাদ আদনান, নাতি তাহমিদ আদনান, তাহসিন আদনান ও ভাই সাইদ ইকবালসহ পরিবারের অন্যান্য সদস্য।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান বলেন, আমার বাবা রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর টুঙ্গিপাড়ায় এটিই আমাদের প্রথম সফর। সকাল ১০টায় আমরা বঙ্গভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হই। বেলা ১১টা ১০ মিনিটের দিকে আমরা পদ্মা সেতুর টোল প্লাজা অতিক্রম করি। পদ্মা সেতুর মাঝামাঝি গিয়ে আমরা সপরিবারে পদ্মা সেতুতে নেমে কিছু সময় কাটিয়েছি। এ সময় কয়েকটি ছবিও তুলেছি আমরা। বিকেলে আবার সড়ক পথেই পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবো।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page