October 1, 2026, 8:56 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সপ্তম দফায় আবারও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার প্রতিবাদ ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে সপ্তম দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে রোববার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত (২৬ ও ২৭ নভেম্বর) অবরোধ পালিত হবে।

একই কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তারাও আগামী রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে বিএনপি। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এরপর ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি। তবে ২১ নভেম্বর বিরতি দিয়ে আবার বুধবার ও বৃহস্পতিবারে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে দলটি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page