October 20, 2026, 9:41 pm
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

সব ধরনের সহায়তা পাবেন শেখ হাসিনা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে এসে পৌঁছেছেন এবং ভারত তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেছে বলা জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।  ভারতের কেন্দ্রীয় সরকারের আয়োজিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত পার্লামেন্ট সদস্যদের এমনটি জানান তিনি। খবর এএনআইয়ের।

তিনি আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে করে আসা হাসিনাকে ভারত সরকার সময় দেবে। যাতে তিনি ভেবেচিন্তে সরকারকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাতে পারেন।

সোমবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি লকহিড সি১৩০জে হারকিউলিস উড়োজাহাজে চেপে দেশ ছাড়েন শেখ হাসিনা।

বিকেল ৫টা বেজে ৩৫ মিনিটে উত্তর প্রদেশের গাজ়িয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের পর সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল হাসিনার সঙ্গে দেখা করেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হাসিনাকে নিয়ে আসা উড়োজাহাজটি কোনো যাত্রী ছাড়াই বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইবেন। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি যুক্তরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়টি নিয়ে যোগাযোগ করছেন। তবে এখনো যুক্তরাজ্যের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

হাসিনা ভারতে পৌঁছানোর পর রাতেই বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page