March 27, 2026, 6:30 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

সব মুসলমানের উচিত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করে তাদের অধিকার পুনরুদ্ধার করা

আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি।

তিনি বলেন, চলমান বাস্তবতায় সব মুসলমানের উচিত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা এবং তাদের অধিকার পুনরুদ্ধার করা।

ইরাকের এ শীর্ষ আলেম গতকাল (সোমবার) এক বার্তায় বলেন, “ফিলিস্তিনের মুসলিম জনগণের সাহায্যে এগিয়ে আসার জন্য এবং সাহায্যের জন্য তাদের চিৎকারে সাড়া দিতে আমরা সমস্ত মুসলমানের প্রতি আহ্বান জানাই।” গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানি বলেন, আগ্রাসীদের হত্যাযজ্ঞ থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে এবং ছিনতাই হয়ে যাওয়া তাদের অধিকার ফিরিয়ে দিতে সাহায্য করুন।

তিনি আরো বলেন, দখলদারদের কবল থেকে ইসলামি ভূমি ও ফিলিস্তিনকে অবশ্যই নিরাপদ করতে হবে।

দখলদার ইহুদিবাদীদের লাগাতার হত্যা ও অপরাধযজ্ঞের বিরুদ্ধে গত শনিবার ফিলিস্তিনের হামাস ও জিহাদ আন্দোলনসহ কয়েকটি প্রতিরোধকামী সংগঠন ইসরাইলের অভ্যন্তরে অভিযান চালাচ্ছে। এরপর ইসরাইল নজিরবিহীনভাবে তিন লাখ রিজার্ভ সেনা তলব করেছে এবং গাজার বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের ঘোষণা দিয়েছে। এরইমধ্যে তারা গাজার ওপর ব্যাপকভাবে বিমান হামলা শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page