April 7, 2026, 3:42 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সমালোচনার মুখে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট ফেরত দিলেন ইলন মাস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কঠোর সমালোচনার মুখে বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফেরত দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। শনিবার এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে ইলন মাস্কের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশের কারণে স্বনামধন্য কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়। টুইটার থেকে বরখাস্ত হওয়া সাংবাদিকদের মধ্যে নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন এবং ভয়েস অব আমেরিকার সাংবাদিকেরাও ছিলেন। কিন্তু বৃহস্পতিবার মাস্ক অভিযোগ করেন, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে তার পরিবারকে ঝুঁকিতে ফেলা হয়েছে।

এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। টুইটারের মালিক ইলন মাস্কের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি তাকে সতর্ক করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এরপর এসব অ্যাকাউন্ট ফেরত দিতে টুইটারে একটি ভোটের আয়োজন করেন মাস্ক। ৫৯ শতাংশ ভোটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নেন। এরপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন মাস্ক।  সূত্র: সিএনএন

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page