March 6, 2026, 3:37 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

সমুদ্রের পানি দিয়ে গাজার টানেল ভরে দেবে ইসরাইল  ; বসানো হয়েছে ৫টি পাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা হামাসের টানেলগুলো সমুদ্রের পানি দিয়ে ভরে দেয়ার পরিকল্পনা করেছে ইহুদিবাদী ইসরাইল। দখলদারদের দাবি, এসব টানেল ব্যবহার করে হামাসের যোদ্ধারা। ফলে এগুলো ধ্বংস করতে পারলে হামাসকে ধ্বংস করা যাবে।

এই চক্রান্ত বাস্তবায়নের জন্য গাজা সীমান্তে বেশ বড় আকারের পাঁচটি পাম্প জড়ো করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। মার্কিন ওয়ালস্ট্রিট জার্নালের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, গাজার আল-শাতি শরণার্থীশিবির থেকে মাইলখানেক দূরে এসব পাম্প বসানো হয়েছে। এসব পাম্প ব্যবহার করে প্রতি ঘণ্টায় হাজার হাজার ঘনমিটার পানি টানেলগুলোতে ঢোকানো সম্ভব। পুরো কাজ শেষ করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। বিষয়টি সম্পর্কে জানতে ওয়ালস্ট্রিট জার্নাল চেষ্টা করলেও ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।

ইসরাইলের পক্ষ থেকে গত মাসে এই পরিকল্পনার কথা আমেরিকাকে জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়ালস্ট্রিট জার্নাল। তবে ইসরাইলি কর্তৃপক্ষ পরিকল্পনা বাস্তবায়নে কত দূর এগিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত নন তারা। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ইসরাইল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকা অবরুদ্ধ রয়েছে। সেখানে পণ্য ও ব্যক্তির প্রবেশ কিংবা সেখান থেকে বের হওয়ার জন্য ইসরাইলের অনুমতি নিতে হয়। এমন পরিস্থিতিতে ইসরাইলকে এড়িয়ে এসব টানেলের মাধ্যমে গাজায় পণ্য আনা-নেয়া করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page