September 11, 2026, 9:23 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

সমুদ্রে ৫৮ দিন মাছ আহরণ নিষিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সমুদ্রে মাছ আহরণ ৫৮ দিন নিষিদ্ধ করা হয়েছে বাগেরহাট জেলা টাস্ক ফোর্স কমিটির সভায়। বাগেরহাট জেলা জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে আজ বেলা ১১টায় এ সভা  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ. এস. এম রাসেল। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

বাংলাদেশের সমুদ্র সীমায়  ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।ইলিশসহ সব প্রজাতির  সামুদ্রিক মাছ ধরা আহরণ বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এছাড়াও বাগেরহাটের শরনখোলা বলেশ্বর ও নিকটবর্তী সমুদ্রে এক সপ্তাহ ৭ দিন সম্পূর্ণ জাটকা নিধন বন্ধ ঘোষণার সিদ্বান্ত গ্রহণ করা হয়। এ অলস সময়ে জেলেদের খাদ্য নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়। গভীর সমুদ্রে এ সময় কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করা হবে বলে সভায় বলা হয়। এছাড়াও জেলেদের মধ্যে জনসচেতনতার জন্য শরণখোলা স্পিড বোর্ড যোগে মাইকিং ও লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন, কোস্টগার্ডের লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম,(পশ্চিম জোন) সিনিয়র সহকারী পরিচালক রাজকুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস, বাগেরহাট মৎস্য আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনুপকুমার বিশ্বাস প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page