October 10, 2026, 4:44 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

সরকারি চাকরিজীবীদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনারসহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য ১ জুলাই হতে ‘বিশেষ সুবিধা’ প্রদান সংক্রান্ত অর্থ বিভাগের গত ৩ জুনের নং-০৭.০০.০০০০.১৭৩.৩৪.০৮৩.২৪-১৪৭ নম্বর প্রজ্ঞাপনটি নিম্নরূপ সংশোধন করা হয়েছে:

(ক) প্রজ্ঞাপনের ১ম অনুচ্ছেদের এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশ টাকা হারে প্রদেয় হবে।’ এই শব্দগুচ্ছের পরিবর্তে নিচের ভাষ্যটি প্রতিস্থাপিত হবে:

এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১৫শ’ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা হারে দেওয়া হবে।

(খ) প্রজ্ঞাপনের ২ নম্বর অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (গ) এর পরিবর্তে প্রতিস্থাপন করা হবে:

‘(গ) পুনঃস্থাপনকৃত পেনশনভোগীসহ সরকার হতে পেনশন গ্রহণকারী যেসব কর্মচারীর প্রাপ্য মাসিক পেনশনের পরিমাণ ১৭,৩৮৯/- টাকা বা তদূর্ধ্ব, তারা ‘বিশেষ সুবিধা’ ভাতা হিসেবে ১০% হারে এবং যাদের প্রাপ্য মাসিক পেনশন ১৭,৩৮৮/- টাকা বা তদনিম্ন, তারা ১৫% হারে ‘বিশেষ সুবিধা’ ভাতা পাবেন।”

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page