October 10, 2026, 6:12 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গঠনমূলকভাবে ভুলগুলো তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সরকারের ভালো কাজগুলোকে এড্রেস করার পাশাপাশি ভুলগুলো ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন ‘আমরা নির্বাচন করেছি, সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি। জুলাই সনদ পাঠ করার মাধ্যমে সেখানে শপথ নিতে হবে এগুলার আলোচনা কখনো ছিল না এবং হয়নি।’

জুলাই সনদ নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি খুব জটিল নয়। সংসদের প্রথম দিন বিষয়টি উপস্থাপন করা হয়েছে এবং পরদিন আলোচনা হয়েছে। “আলোচনার পর সংসদে ‘হ্যাঁ’ বা ‘না’র মাধ্যমে এটি কার্যকর হবে এবং সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে”।

জামায়াতের আমির খাল খননের বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন বলে মন্ত্রী জানান, খাল খনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং ১৮০ দিনের প্রকল্প চলমান রয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “সরকারি দলের মতো বিরোধী দলকেও ধৈর্য ধরতে হবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন ভূঁইয়া এবং সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page