September 7, 2026, 10:43 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সরকার অবশ্যই আদালতের রায় অনুযায়ী তারেককে ফিরিয়ে আনবে : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তারেক জিয়াকে লন্ডন থেকে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘এখন একটাই কাজ ওই কুলাঙ্গারটাকে ফেরত নিয়ে আসা। দশ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি, গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক জিয়া যেখানেই থাক আমরা তাকে ফিরিয়ে আনবো।’
তিনি আরও বলেন, ইতোমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলোচনা করেছি, ওই সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে যেন বাংলাদেশে ফেরত দেয়। আমরা তাকে নিয়ে এসে সাজা কার্যকর করব।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
শেখ হাসিনা বলেন, এদেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না। ঐ কুলাঙ্গারটার সাজা কার্যকর করতে পারলে এদেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নি সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাবে। তারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যে অগ্নি সন্ত্রাস ও জ্বালাও পোড়াও করেছে, তা থেকে মানুষ মুক্তি পাবে।
প্রধানমন্ত্রী বলেন, ওই সাজাপ্রাপ্ত আসামি তারেক আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি যারা বিদেশে পলাতক রয়েছেন, তাদেরকেও ফিরিয়ে এনে সাজা তাদের শাস্তি কার্যকর করা
‘দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ও দেশের অগ্রগতি অব্যাহত রাখা এটাই আমার লক্ষ্য। আর সেই সেই লক্ষ্য নিয়েই আমরা সেভাবে কাজ করছি’, প্রধানমন্ত্রী বলেন।

নিজ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের শেখ হাসিনা বলেন, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে। সেই দায়িত্বটাও আমার নির্বাচনী এলাকা কোটালীপাড়া টুঙ্গিপাড়ার মানুষকে নিতে হবে। যে যেখানে আছে এটা সবার কাছে প্রচার করতে হবে। এটা খুবই দরকার।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page