March 2, 2026, 9:47 pm
শিরোনামঃ
ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করেছে ইরান
এইমাত্রপাওয়াঃ

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক ঐতিহ্যের উল্লেখ করে তিনি বলেন,‘বৃহত্তর জনগোষ্ঠীর সাথে এদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সহঅবস্থানের ফলে বাংলাদেশ অসাম্প্রদায়িক সংস্কৃতির লীলাভূমিতে পরিণত হয়েছে’।

আজ (শুক্রবার) ‘ওয়ানগালা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবারের মতো এবারও গারো সম্প্রদায়ের মুখবন্ধ প্রকাশিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, অন্যান্য জনগোষ্ঠীর সাথে তাল মিলিয়ে আমাদের গারো ভাই-বোনেরা বিগত বছরগুলো থেকে বর্তমানে অনেকটাই এগিয়ে যাচ্ছে। গারো ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও কালচারকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি ‘ওয়ানগালা’ অনুষ্ঠানের সার্বিক সাফল্যও কামনা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page