October 2, 2026, 8:53 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক ঐতিহ্যের উল্লেখ করে তিনি বলেন,‘বৃহত্তর জনগোষ্ঠীর সাথে এদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সহঅবস্থানের ফলে বাংলাদেশ অসাম্প্রদায়িক সংস্কৃতির লীলাভূমিতে পরিণত হয়েছে’।

আজ (শুক্রবার) ‘ওয়ানগালা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবারের মতো এবারও গারো সম্প্রদায়ের মুখবন্ধ প্রকাশিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, অন্যান্য জনগোষ্ঠীর সাথে তাল মিলিয়ে আমাদের গারো ভাই-বোনেরা বিগত বছরগুলো থেকে বর্তমানে অনেকটাই এগিয়ে যাচ্ছে। গারো ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও কালচারকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি ‘ওয়ানগালা’ অনুষ্ঠানের সার্বিক সাফল্যও কামনা করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page