March 26, 2026, 10:51 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

সরকার দলীয় লোকজন আচরণবিধি ভঙ্গ করছেন : ইসি আলমগীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে আচরণবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সরকারের লোকজনই বিধি ভঙ্গ করছেন।

রোববার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মো. আলমগীর বলেন, সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। মেনে চলতে তারা বাধ্য। আমরা কমিশন থেকে যেটা অনুরোধ করেছি, সবাই যেন বিধিমালা মেনে চলেন। তারপরও কারো কারো মধ্যে দেখা যাচ্ছে, কিছুটা হলেও কৌশল করে না মানার একটা প্রবণতা। গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে কিছু ভিডিও ক্লিপস আমাদের কাছে আসছে, যেখানে কোনো কোনো প্রার্থী বা প্রার্থীর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আচরণবিধি না মানার প্রবণতা দেখছি।

তিনি বলেন, আজ আমরা বসেছিলাম। যে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো, যারা সরকারে থাকেন তারাই আচরণবিধি ভঙ্গ করে থাকেন, সরকারে যারা থাকেন আরও দায়িত্বশীল আচরণ আশা করি আমরা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারি দলের দায়িত্বও অনেক বেশি। সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, কেবিনেট সেক্রেটারিকে আমরা একটা পত্র দেব, উনি যেন এটা যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মাননীয় যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য আছেন, তাদের যেন অন্তত অনুরোধ করেন যেন এ ধরনের কোনো আচরণবিধি ভঙ্গ না হয়। একইভাবে সরকারি দল যেহেতু আওয়ামী লীগ, এই দলের সাধারণ সম্পাদককেও আমরা চিঠি দিয়ে অনুরোধ করব, গাজীপুর সিটিতে সংসদ নির্বাচনের প্রারম্ভে ভোট হচ্ছে, এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য-নিরপেক্ষ হওয়ার জন্য তাদের দায়িত্ব আরেকটু বেশি। দলের যারা আছেন তারা যেন আচরণবিধি মেনে চলেন, সে নির্দেশনা যেন তিনি দেন।

আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করেছেন– এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীকে ইসির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আজমত উল্লাহ সাহেবকে কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে। উনি কেন আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার ব্যাখ্যা চাওয়া হবে। কমিশনে এসে ওনাকে ব্যাখ্যা দিতে হবে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page